ActionAid Bangladesh is looking for suitable candidates for the following position:

 

       Cook (কুক) রাঁধুনি

   

প্রকল্পের নাম

:

Inclusive Services and Opportunities (ISO) for Human Capital Development and Livelihood, funded by UNFPA

কর্ম এলাকা

:

কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, বান্দরবান এবং অন্যান্য

চুক্তির মেয়াদ

:

নির্দিষ্ট সময়ের চুক্তি ভিত্তিক, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত (ফান্ডের প্রাপ্যতা কর্মদক্ষতার ওপর নির্ভর করে নবায়নযোগ্য).

 

বেতন ও সুবিধাদি     

:

মাসিক সম্মিলিত বেতন ১৩,৮৬১/- এবং অন্যান্য সুবিধা: মোবাইল ইন্টারনেট ভাতা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স

 

 

পদের সংক্ষিপ্ত বিবরণঃ

 

রাঁধুনি আশ্রয়কেন্দ্রে বসবাসরত বাসিন্দাদের জন্য পুষ্টিকর সময়মতো খাবার প্রস্তুত করার দায়িত্ব পালন করবেন। এই পদে কর্মরত ব্যক্তিকে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও অন্যান্য স্টাফদের সাথে সমন্বয় করে কাজ করা, বাসিন্দাদের খাদ্যসংক্রান্ত বিশেষ প্রয়োজনের প্রতি সংবেদনশীল থাকা এবং তাদের গোপনীয়তা মর্যাদা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

       প্রধান দায়িত্বসমূহ (সীমাবদ্ধ নয়)

  • সাপ্তাহিক মেনু খাদ্য চাহিদা অনুযায়ী প্রতিদিনের খাবার নাশতা পরিকল্পনা প্রস্তুত করা।
  • নির্ধারিত সময়ে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার রান্না করা।
  • রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং সঠিক ব্যবস্থাপনা বজায় রাখা।
  • খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করা যাতে তা সতেজ থাকে এবং দূষণমুক্ত থাকে।
  • অন্যান্য কর্মীদের সাথে সমন্বয় করে বাসিন্দাদের প্রয়োজন মেটানো।
  • সব সময় বাসিন্দাদের গোপনীয়তা মর্যাদা সম্মান করা।
  • বিশেষ খাদ্য চাহিদা (যেমন: অ্যালার্জি, শিশুদের খাবার) অনুযায়ী খাবার প্রস্তুত করা।
  • রান্নাঘরের যন্ত্রপাতি নিরাপদভাবে ব্যবহার করা এবং সঠিকভাবে বর্জ্য নিষ্পত্তি করা।
  • খাদ্য নিরাপত্তা বা বাসিন্দাদের প্রয়োজন সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
  • সহকর্মী তত্ত্বাবধায়কদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা।
  • প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।

 

সম্পর্ক / রিপোর্টিংঃ

 

এই পদের অধীনে কর্মরত ব্যক্তি Shelter Caregiver-এর কাছে সরাসরি রিপোর্ট করবেন।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

·         ন্যূনতম অষ্টম (৮ম) শ্রেণি পাস। খাদ্য প্রস্তুত সংক্রান্ত মৌলিক সাক্ষরতা গণিত জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।

·         অনুরূপ রান্না বা রান্নাঘর সহায়তা কাজে কমপক্ষে বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

·         কমিউনিটি বা সেফ শেল্টার পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

·         স্বাস্থ্যবিধি, খাদ্য নিরাপত্তা এবং খাদ্যসংক্রান্ত সংবেদনশীলতা সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়।

 

    আবেদন নির্দেশিকাঃ

 

উপরের যোগ্যতা পূরণকারী প্রার্থীদেরকে নিম্নলিখিত নির্দেশিকা অনুযায়ী আবেদন করার জন্য             অনুরোধ করা হলো:

 

·  আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ ২০২৬ জরুরি কারণে নিয়োগ চলমান (rolling) হবে। আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে শেষ তারিখের আগে আবেদন করার জন্য।

·  আবেদন জমা দেওয়ার জন্য ঠিকানা:

অ্যাকশনএইড বাংলাদেশ
বাড়ি নং: SE(C) ৫/বি (পুরাতন ৮), রোড নং: ১৩৬
গুলশান–১, ঢাকা ১২১২

 

ActionAid Bangladesh aims to attract and select a diverse workforce, ensuring equal opportunity for everyone, irrespective of race, age, gender, sexual orientation, HIV status, class, ethnicity, disability, location, and religion. Any personal persuasion/phone call will result in disqualification of candidature.

 

ActionAid B

Copyright reserved by ActionAid Bangladesh - All rights reserved.